2nd Terminal Examination - 2026
প্রিয় অভিভাবকবৃন্দ,
আপনাদের সন্তানদের দ্বিতীয় পার্বিক পরীক্ষা সন্নিকটে। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিন—
সন্তানকে নিয়মিত ও মনোযোগ সহকারে পড়াশোনায় উৎসাহিত করুন।
পরীক্ষার পূর্বে বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করুন।
মোবাইল ফোন, টিভি ও অন্যান্য অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় কমাতে সহায়তা করুন।
পর্যাপ্ত ঘুম, বিশ্রাম ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করুন।
পরীক্ষার দিন সময়মতো বিদ্যালয়ে পাঠান এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সঙ্গে আছে কিনা খেয়াল রাখুন।
সন্তানদের মানসিকভাবে সাহস দিন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করুন।
মনে রাখবেন, আপনার স্নেহ, দোয়া ও সহযোগিতাই সন্তানের সাফল্যের সবচেয়ে বড় শক্তি।